ফরিদগঞ্জে ইভটিজারের এক বছরের কারাদন্ড
ফরিদগঞ্জে যৌন হয়রানির অভিযোগে ইলিয়াছ মিয়া (৩০) নামে এক বখাটেকে এক বছরের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ কারাদ- প্রদান করেন। এর আগে শনিবার সকালে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীম ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিয়াছকে সরখাল গ্রাম থেকে আটক করেন।
পুলিশ জানায়, উপজেলার সরখাল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্কুটার চালক ইলিয়াছ একই এলাকার ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীম ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিয়াছকে শনিবার সকালে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সাজা প্রদান করেন। এরপর পুলিশ শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করে।