শাহরাস্তিতে ২ দিনে আটক ৪

 In প্রধান খবর, শাহরাস্তি উপজেলা, শীর্ষ খবর

শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে গত ২ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৪জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নূর হোসেন মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বুধবার বিকেলে পৌর শহরের ৭নং ওয়ার্ডের জামু’র বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রকিবুল ইসলাম, এটিএসআই সুদর্শণ কুরী অভিযান চালিয়ে হাবিবুর রহমান প্রকাশ হাবুকে (৩৮) আটক করে। ওই সময় তার সাথে থাকা ১০ পিচ ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

জানা যায়, আটককৃত হাবিবুর রহমান প্রকাশ হাবু ওই বাড়ির মৃত নুরুজ্জামান প্রকাশ জামু’র পুত্র। এদিকে মঙ্গলবার রাত পৌনে ৯টায় উপজেলার টামটা উত্তর ইউপির উত্তর পাড়া মদিনা মার্কেট এলাকায় মাদকসেবনাবস্থায় ইব্রাহিম খলিল প্রকাশ হেঞ্জুকে (৩৯) স্থানীয় জনতা আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) এএইচ এম মাহে আলম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে তাকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ। জানা যায়, দন্ডপ্রাপ্ত ইব্রাহিম খলিল প্রকাশ হেঞ্জু পৌরসভার ১১নং ওয়ার্ডের ভাটুনীখোলা গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র।এছাড়া একই দিন মাদক মামলার ২ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর পোড়া বাড়ির নুরুল আমিনের পুত্র মোঃ সুমন (৩০) ও ৫নং ওয়ার্ডের পূর্ব উপলতা গ্রামের কানু লাল দে’র পুত্র প্রদীপ কুমার দে (৩৫)। পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে জিআর-১১৭/১৬ ও জিআর-১৪২/১৬ দুটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রদীপ কুমারের বিরুদ্ধে জিআর-১৫/১৭ একটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে।

Recent Posts

Leave a Comment