নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়ার টুইট

 In রাজনীতি

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার পহেলা বৈশাখের সকালে তিনি এই টুইট করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, ‘বাংলা নববর্ষ ২০২৪ হোক শান্তি, সমৃদ্ধি ও মুক্তির। শুভ নববর্ষ।‘

এদিকে বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।

এ উপলক্ষে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

Recent Posts

Leave a Comment