মহরত শেষে হাসপাতালে বুবলি

 In বিনোদন

সিনেমার মহরত শেষে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি।

শুক্রবার রাতে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বুবলি জ্বর ও রক্তচাপে ভুগছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

শুক্রবার পহেলা বৈশাখের সন্ধ্যায় বুবলি গুলশানের একটি রেস্তোরাঁয় ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবির মহরতে অংশ নেন। সেখানে ছবির পরিচালক শামীম আহমেদ রনিও উপস্থিত ছিলেন।

মহরত শেষে বাসায় ফিরে বুবলি অসুস্থবোধ করেন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

বুবলির বড় বোন নাজনীন মিমি জানান, কয়েক দিন ধরেই বুবলি অসুস্থ। এর মধ্যেও নতুন ছবি ‘রংবাজ’র মহরতে অংশ নেয় সে। মহরত থেকে ফিরে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।
রংবাজ ছবির মহরতে শাকিব-বুবলি

এর আগে চিত্রনায়ক শাকিব খানও রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে এসে ‘রংবাজ’ ছবির মহরতে অংশ নেন। তিনি বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন।

উল্লেখ্য, রংবাজ ছবিতে শাকিব খানের নায়িকা বুবলি। শনিবার থেকে পাবনায় ছবিটির শুটিং হওয়ার কথা। জুটি হিসেবে এটি তাদের তৃতীয় সিনেমা। সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা হয়ে যাওয়া বুবলির প্রথম সিনেমা ‘বসগিরি’। এরপর তারা জুটিবদ্ধ হন ‘শুটার’ সিনেমায়।

Recent Posts

Leave a Comment