দেশ মাতার উন্নয়নে সকল অপকর্ম প্রতিরোধে আমাদের এগিয়ে আসতে হবে : পুলিশ সুপার
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গতকাল ১৭ মে বিকেল ৪টায় অনুষ্ঠিত গণসচেতনতামূলক এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকল শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে আজকের গণসচেতনতা সমাবেশ গণজাগরণে রূপ নিয়েছে। দেশ মাতার উন্নয়নে সকল অপকর্ম প্রতিরোধে আমাদের এগিয়ে আসতে হবে। আর এজন্যে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে মাকে। সন্তান কী করে, কী অবস্থায় আছে একজন মা-ই তা সর্বপ্রথম জানার সুযোগ পায়। মনে রাখতে হবে মাদক ও জঙ্গি নীরবে নিভৃতে আমাদের ঘরে প্রবেশ করে। আর আমার সংসারসহ আমার জীবন অতিষ্ঠ করে তোলে। তাই এ বিষয়ে আমাদের অধিক সচেতন হতে হবে।
আমাদের কোনো মেয়েরা যাতে বাল্যবিয়ের শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের ছেলেরা যাতে মাদকের ছোবলে ধ্বংস না হয়, সন্ত্রাসী কাজে না জড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে নিরোধে সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ বলেন, বর্তমান পৃথিবী দুটি সন্ত্রাসের কাছে হুমকির সম্মুখীন। এর মধ্যে একটি ক্ষুধা-দারিদ্র্য আর অন্যটি মাদক। মাদকের ছোবলে আমাদের তরুণ প্রজন্ম-যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজকে যে ২৬ জন ব্যক্তি মাদক বিক্রি না করার শপথ করেছে আমি তাদের স্বাগত জানাচ্ছি। গুটি কয়েক সন্ত্রাসী ও জঙ্গিবাদের কাছে আমরা জিম্মি থাকতে পারি না। আজকের এ অনুষ্ঠান থেকে অপরাধীরা শিক্ষা নিবে তারা সুস্থ জীবনে ফিরে আসবে।
তিনি আরো বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেই রাষ্ট্র তথা বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাঁই হতে পারে না। সমাজের সকল মানুষকে সাথে নিয়ে সকল অপকর্মকে আমরা প্রতিহত করবো। জননেত্রী শেখ হাসিনা মানুষের উন্নত জীবন প্রতিষ্ঠায় কাজ করছেন। গুটি কয়েক সন্ত্রাস ও জঙ্গি দিয়ে তা বন্ধ করা যাবে না।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম। অন্যান্য অতিথির মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলি, চেম্বার সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর, চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রহমান দোলন, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সদর থানা কমিউনটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মুন্না। স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর চেম্বার সদস্য মোহাম্মদ আলী মাঝি।
এর আগে বিকেল ৪টায় বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কুষ্টিয়ার লালন শিল্পীবৃন্দ ও বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্রাবণ কুমার জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দ্বীন মোঃ বকাউল, চেম্বার পরিচালক জামাল খান, চেম্বার সদস্য গোপাল সাহা, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মানিক মাঝি, শেখ শরীফ আহম্মদ, মাইনুল ইসলাম মনির, আব্দুল মজিদ খান ডেঙ্গু, স্বপন দেওয়ান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, কার্তিক সরকার, শিপন খান, জাকারিয়া ভূঁইয়া বতু, সেলিম লস্কর, পারভেজ খান ও মোঃ হেলাল বেপারী।
মাদক বিক্রি না করার অঙ্গীকার করা ৩০ ব্যক্তি হলেন : অলি খান, আব্দুল খালেক, ইউনুছ মিজি, মাহমুদ মিজি, জসিম গাজি, আলমগীর সিকদার, কামাল বেপারী, বিল্লাল হোসেন খান, মনসুর খান, কালু মাঝি, মোঃ ছেতু গাজী, লিটন সরকার, মনসুর মিজি, রতন মাঝি, রুবেল ঢালী, সোহেল মাঝি, আমির হাওলাদার, কালু, টুটুল গাজী, বিল্লাল হোসেন, সবুজ খান, উজ্জল মুন্সি, জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম তাদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান।