নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের নর্দান স্টেট পার্কওয়েতে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগার ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। স্থানীয় সময় গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিরা নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় ছিলেন।
পুলিশ বলছে, রায়হান ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছিলেন। তাঁরা লং আইল্যান্ডে কর্মস্থলে যাচ্ছিলেন। সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তাঁরা কাজ করতেন।
তিন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে। সোমবার তাঁদের মরদেহ দেশে পাঠানো হবে।
Recent Posts