ফরিদগঞ্জে ৯ বছরের শিশুর আত্মহনন!

 In চাঁদপুর
ফরিদগঞ্জ প্রতিনিধি

ফরিদগঞ্জে তুষার নামে ৯ বছরের এক শিশুর আত্মহনের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে ঘোড়াশালা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ওই গ্রামের হাসান বেপারীর প্রথম স্ত্রী রেখা বেগমের ছোট ছেলে শুক্রবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গামছা পেচিয়ে আত্মহনন করে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, শিশুটি এক বছর পূর্বে গাছ থেকে পড়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিল। তবে স্থানীয় লোকজনের মতে অবুঝ শিশুটি কেন আত্মহনের পথ বেছে নিলো তার সঠিক অনুসন্ধান প্রয়োজন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।

Recent Posts

Leave a Comment