রমজানে নিন্ম আদালতে ১৫ মিনিট বিরতি

 In দেশের ভেতর

পবিত্র রমজানে দেশের অধঃস্তন আদালতসমূহের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ আদেশটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক দেশের অধঃস্তন আদালতসমূহের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

‘রমজানে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ৩টা পর্যন্ত অধঃস্তন আদালতসমূহের কোর্টের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

Recent Posts

Leave a Comment