ইতালিতে সড়কে প্রাণ গেল দুই বাংলাদেশির

 In দেশের বাইরে
ইতালিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন- আমিরুল ইসলাম (৩৭) ও রানা ( ৩০)। তাদের দু’জনের গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

ইতালির ভেনেতো প্রদেশের রবিগো শহরে শুক্রবার স্থানীয় সময় বেলা আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

একটি মালবোঝাই ভেনগাড়ির সঙ্গে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হয়।

নিহত দুই বাংলাদেশি গ্রীষ্মকালীন ব্যবসা করতেন। তারা ইতালির রসলিনায় বাস করতেন।

Recent Posts

Leave a Comment