ইবির এক শিক্ষার্থী বিরুদ্ধে বহিষ্কারাদেশ

 In পড়া লেখা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী সৈয়দ কামরুজ্জামান তরঙ্গকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু হলের কর্মচারী হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত বছরের ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাস মিঠুন পরিবহনের চালক মিলন আলীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নামিয়ে মারধর করে তরঙ্গ।

অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির দেয়া চূড়ান্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তার (মাস্টার্স) শ্রেণির শিক্ষা কার্যক্রম থেকে এক বছরের জন্য বহিষ্কারাদেশ প্রদান করে।

এদিকে, অর্থ আত্মসাৎ ও সাড়ে ২২ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে বঙ্গবন্ধু হলের পরিচ্ছন্নতা কর্মী মো. হাফিজুর রহমানকে ৪ জুন হল সংলগ্ন এলাকা থেকে আটক করে ইবি থানা পুলিশ।

তার বিরুদ্ধে কুষ্টিয়া দায়রা জজ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মঙ্গলবার আটকের ঘটনা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পত্র প্রেরণ করে।

প্রভোষ্টের দেয়া পত্রের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইবি কর্মচারী দক্ষতা ও শৃংখলা বিধির ১৫ (এ) ধারা মোতাবেক ওই পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করে।

Recent Posts

Leave a Comment