কুমিল্লায় যমুনা ইলেকট্রনিক্সের সঙ্গে ফাতেমা ট্রেডার্সের চুক্তি স্বাক্ষর

 In ব্যবসা বাণিজ্য
কুমিল্লায় দেশের খ্যাতনামা ইলেকট্রনিক্স কোম্পানি যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলসের সঙ্গে ফাতেমা ট্রেডার্সের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়ার বাজার এলাকায় একটি অভিজাত হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের পক্ষে চুক্তিনামায় স্বাক্ষর করেন বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ওমর ফারুক এবং ফাতেমা ট্রেডার্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি আলী আহাম্মদ মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যমুনা ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার সালাউদ্দিন শিকদার সুমন, চ্যানেল ডেভেলপমেন্ট ম্যানেজার রকিবুল হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

ফাতেমা ট্রেডার্সকে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য বিক্রয়ের জন্য কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়।

Recent Posts

Leave a Comment