খুলনায় দু’পক্ষের গোলাগুলিতে মুক্তিযোদ্ধা নিহত

 In জাতীয়
খুলনায় গোলাগুলিতে শাহাদাৎ মোল্লা (৬০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর রায়েরমহল এলাকায় ঘটনাটি ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা যুগান্তরকে এ খবর নিশ্চিত করেছেন।

নিহত শাহাদাৎ মোল্লা খুলনা মহানগরীর সোনাডাঙা থানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Recent Posts

Leave a Comment