চাঁদপুর মডেল থানার ওসির বড় মেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত

 In চাঁদপুর
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ অলির বড় মেয়ে কলেজ ছাত্রী আনিকা (১৭) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৬ জুন মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। চাঁদপুর মডেল থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আনিকা কুমিল্লা ইস্পাহানি স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্রী ছিলো ।

জানা যায়, ওইদিন বিকেল সাড়ে ৩টায় কুমিল্লার নিমশার প্রাইভেট পড়া শেষে অনিকা বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত বলে জানায়।

উল্লেখ্য, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ অলির দুই মেয়ের মধ্যে আনিকা ছিলো বড়। তার ছোট মেয়ের নাম আতিকা।

Recent Posts

Leave a Comment