পাক ক্রিকেটাররা ১ কোটি রুপি করে পুরস্কার পাচ্ছেন

পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব মঙ্গলবার এ কথা জানান। খবর ডন অনলাইনের।
মরিয়ম বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিভাদীপ্ত নৈপুণ্য দেখিয়ে জাতিকে উজ্জীবিত করেছে পাকিস্তান ক্রিকেট দল।
তিনি বলেন, পাক ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের সব বিভাগেই প্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে ভালো করেছে। এই অসাধারণ পরাফরমেন্সের জন্য তারা দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে পুরস্কার পাওয়ার দাবিদার।
ক্রিকেটারদের জন্য প্রধানমন্ত্রী নওয়াজের পুরস্কার দেয়ার এ ঘোষণা পাকিস্তানে খেলাধুলার বিকাশে সহায়ক হবে বলে মন্তব্য করেন মরিয়ম আওরঙ্গজেব।
উল্লেখ্য, গত ১৮ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।