বিস্ফোরণ ঘটাতে চান হাসান!

 In খেলাধুলা
ভারতকে কীভাবে হারানো যায়, মাথায় ঘুরপাক খাচ্ছে এখন সেটাই। অন্য কিছুই আর ভাবতে যাবেনইবা কেন এমন মহারণের আগে? হাসান আলীও ভাবছেন না। তবে একটা প্রস্তুতি সেরে রেখেছেন পাকিস্তানের নতুন পেস সেনসেশন।

কীসের প্রস্তুতি? উইকেট পাওয়ার পর অদ্ভুত এক ভঙ্গিতে উদযাপন করেন হাসান। যে ভঙ্গিতে দু’জনের সেলিব্রেট করার ধরন মিশে আছে।

এক, ব্রেট লি। দুই, শহীদ আফ্রিদি। ব্রেট লি’র মতো উইকেট নিয়েই পিচের দিকে হাতটা ছুড়ে ঘুসির ভঙ্গি দেখান। আর তারপর? আফ্রিদির মতো দু’পাশে হাত ছড়িয়ে পাখির মতো উড়ে বেড়ান।

তা এমনটা তো রোজই করেন? এতে নতুন করে প্রস্তুতির কী প্রয়োজন? হাসান আলী জানিয়েছেন, ‘ফাইনালে ভারতের বিপক্ষে একবার নয়, তিন, চার, পাঁচবার এ ভঙ্গিতে উদযাপন করতে চাই। এ বিশেষ ভঙ্গিটাকে বলে ‘বারস্টিং অব এ বম্ব’। হ্যাঁ, ভারতের বিপক্ষে মাঠে বোমা বিস্ফোরণ ঘটাতে চাই।’ ওয়েবসাইট।

Recent Posts

Leave a Comment