শিক্ষক শ্যামল কান্তির অন্তবর্তীকালীন জামিন

 In জাতীয়

ফাইল ছবি
ঘুষের মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ২০ জুলাই পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন তাকে জামিন দেন।

শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আদালত নথিপত্র যাচাই-বাছাই করে শ্যামল কান্তি ভক্তকে আগামী ২০ জুলাই পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন।

শ্যামল কান্তির স্ত্রী সবিতা হালদার বলেন, ‘আমি প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির কাছে এ মামলা থেকে শ্যামল কান্তিকে অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমার স্বামীকে যাতে আর কোনো হয়রানি না করা হয় সে দাবিও জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত বছরের ১৪ জুলাই এমপিওভুক্ত করে দেয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত স্কুলের ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমের কাছ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে মামলা হয়। পরে পুলিশ চারজনকে সাক্ষী দেখিয়ে ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।

গত ২৪ মে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেদিন শ্যামল কান্তি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান আদালত।

Recent Posts

Leave a Comment