কচয়ায় মানসিক প্রতিবন্ধি যুবক নিখোঁজ
কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় মজিবুর রহমান বতু (৩০) নাম এক যুবক নিখোঁজ হয়েছে। গত ১৪ মে রাত সাড়ে ১০টার পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। বতু কচুয়া উপজেলার ৯নম্বর কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মসজিদ বাড়ির আমান উল্লাহর ছেলে। বতু চার ভাই তিন বোনের মধ্যে পঞ্চম।
পারিবারিক ভাবে জানা যায়, এলাকার সবাই মজিবুর রহমানকে বতু বলে চিনে ও জানে। সে মানসিক প্রতিবন্ধি হলেও এভাবে আর কখানো বাড়ি থেকে বের হয়ে যায়নি। বাড়ির আশপাশ বা স্থানীয় ডুমুরিয়া বাজারে সময় কাটালেও রাতে বাড়ি ফিরে আসতো। আর সবার কাছ থেকে দুই টাকা বা পাঁচ টাকা চাইতো। এছাড়া সিগারেট বা বিড়ি চেয়ে নিতো মানুষ কাছ থেকে। অবশ্য ২-৩টাকার বিনিময়ে অনেকের বাজার সওদা বাড়ি পৌঁছে দিতো বতু। রোজা শুরুর আগের দিন ১৪মে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সবার অলক্ষে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর অনেক খোঁজখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
মজিবুর রহমান বতুর বড় ভাই বিল্লাল হোসেন ও খুরশিদ আলম জানান, বতু কখনো মানুষের ক্ষতি করতো না। সে দিনের বেলায় বাড়িতে থাকতে চাইতো না। গোসল করতো না। পোষাক পাল্টাতো না। আমরা গোসল করিয়ে দিলেই পোষাক পাল্টানো হতো। বতুর গায়ের রং সুন্দর। গায়ে ছিলো ফুল হাতা গ্যাঞ্জি, পড়নে কালো প্যান্ট। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিন্ম মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হলো।- যোগাযোগ- ০১৭২৮১৮৭৬৫৮, ০১৯৩৮৬৪৮৫২০, ০১৯৫০০৭৫৯৬২