চাঁদপুর মেঘনায় জেলে নৌকায় ডাকাতি, ৯ জেলে আহত

 In চাঁদপুর সদর উপজেলা, দেশের ভেতর, প্রধান খবর

 

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপরে মেঘনা নদীর চরফতেজংপুর এলাকায় ডাকাত দলের হামলায় ৯ জেলে আহত হয়েছে। এসময় আহতদের কাছ থেকে ১০টি মোবাইল ও নগদ অর্থ নিয়ে যায়। বৃহস্পতিবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর এলাকার ৪ নৌকায় আসা ৪০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল এ ঘটনা ঘটায়। আতহরা চাঁদপুর সরাকরি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জেলেরা হলেন: চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকার আবল কালাম (৩৮), শাহাদাত গাজী (২৬), বিল্লাল শেখ (৪০), আবু সাঈদ (১৮), কালু শেখ (৪৫), মনসুর খান (৩৭), নাজির গাজী (২৮), মো. তারেক রহমান (৩৩) ও নেছার আহমেদ পাটওয়ারী (৪০)।

জানা যায়, ভোর থেকেই মাছ আহরণ করতে নদীতে নামেন তারা। একই নৌকায় ১৫জন জেলে ছিলেন। দুপুরে তাদের নিজ এলাকা মাছ বিক্রি করে উদ্দেশ্যে রওয়ানা হলে ঘটনাস্থলে এসে ৪ টি নৌকায় করে ডাকাতরা হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে জখম করে। ডাকাদের দল তাদের সঙ্গে থাকা নগদ অর্থ ও ১০টি মোবাইল সেট নিয়ে ডাকাতরা চলে যায়। তারা চিৎকার করলে আশপাশের জেলে নৌকা এসে উদ্ধার করে দুপুর আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে তাদেরকে ভর্তি করায।

আহত শাহাদাত গাজী জানান, ডাকাত দলের মধ্যে এক নৌকার মালিক ইব্রাহীম গাজী ও এক ডাকাত মো. মাসুদ তার পরিচিত। তাদের বাড়ী সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ঘাট এলাকায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ ওলি জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব আহতদের সাথে কথা বলেছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

Recent Posts

Leave a Comment