কচুয়া পৌরসভার ৩৬ কোটি ৭ লাখ টাকার বাজেট ঘোষণা

 In কচুয়া উপজেলা

কচুয়া প্রতিনিধিঃ

কচুয়া পৌরসভাকে আধুনিক নগরী হিসেবে গড়তে এবং সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১৮-১৯ অর্থ বছরের ৩৬ কোটি ৭ লাখ ৩৮ হাজার ৮৩৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

বাজেট অনুষ্ঠানে মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও অফিস সহকারী আবু ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল্লাহ, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া প্রেসক্লাব সভাপতি প্রিয়তোষ পোদ্দার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্সী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছের খান, কচুয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাকির হোসেন (বাটা), উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, কচুয়া পৌরসভার সচিব জহিরুল ইসলাম সর্দার ও কচুয়া বাজার ব্যবসায়ী ওমর ফারুক।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে প্রায় ৩ কোটি ৫৭ লক্ষ ৩৮ হাজার ৮৩৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৫ লক্ষ ৫ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ৩২ কোটি ৫০ লক্ষ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৫০ লক্ষ টাকা। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন উদ্বৃত্ত ধরা হয়েছে ২২ লক্ষ ৩৩ হাজার ৮৩৫ টাকা। রাজস্ব ও উন্নয়ন খাতে ধরা হয়েছে ৩৬ কোটি ৭ লক্ষ ৩৮ হাজার ৮৩৫ টাকা।

Recent Posts

Leave a Comment