গাছের মূর্তির সঙ্গে যৌনমিলন!

 In প্রধান খবর, বিনোদন, শীর্ষ খবর

ডেস্ক নিউজঃ

চেহারায় সে পূর্ণযৌবনা মানবী। আর সেটাই হয়েছে কাল। রাত-বিরেতে রীতিমতো হামলা পুরুষের। তাদের বেশির ভাগই আবার মাতাল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যুক্তরাজ্যের শেফিল্ডের বাসিন্দা শিল্পী কিথ টাইসেনের বাগানে এক গাছ-মানবীকে নিয়েই শুরু হয়েছে এই বিপত্তি। আধশোয়া এই মূর্তির সঙ্গে যৌনমিলন প্রত্যাশা করে গভীর রাতে হামলা চালাচ্ছে মাতালরা। তাদের অত্যাচারে জেরবার হচ্ছেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ টাইসেন।

গত ৪০ বছর ধরে গাছ-ভাস্কর্য নিয়ে মেতে রয়েছেন টাইসেন। এই ভাস্কর্যটিকে তিনি গোড়ায় এক গ্রিক দেবতার আকৃতিতে গড়তে চেয়েছিলেন। কিন্তু ২০০০ সালে তা এই আধশোয়া নারীতে পরিণতি পায়। তিনি এই ‘গাছ-মানবী’র নাম দিয়েছেন ‘প্রাইভেট লেডি’।

সম্প্রতি তিনি টের পান এই গাছ-ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিন ভোর সাড়ে চারটে নাগাদ হুটোপাটির আওয়াজ পেয়ে তিনি বাগানে গিয়ে দেখেন এক যুবক ওই মূর্তির উপরে চেপে বসেছে এবং তার সঙ্গে জোর করে মিলিত হতে চাইছে! তার পর থেকে তিনি লক্ষ করতে থাকেন, প্রায়শই মাতালরা ‘প্রাইভেট লেডি’-কে ‘ধর্ষণ’ করতে চায়। টাইসেন আরও জানিয়েছেন, হামলাকারীদের সকলেই পুরুষ নন। মাঝে মাঝে মহিলারাও চেপে বসেন ‘প্রাইভেট লেডি’-র উপরে।

Recent Posts

Leave a Comment