ফরিদগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১১ দোকান

 In ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ভোরে গল্লাক বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মিন্টু স্টোর দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে একএক করে আশ পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। দ্রুত চাঁদপুর ফায়ার সার্ভিস ও রায়পুর ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি টিম এসে কাজ করে। প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ততক্ষণে অন্তত ১১টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম আগুনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent Posts

Leave a Comment