হাজীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা
গত মঙ্গলবার রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের কাজী বাড়ির একটি ভবনে রশি টানিয়ে রবিউল ইসলাম (১৬) নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (নং-১) করা হয়েছে। সে ফরিদগঞ্জ উপজেলার চৌরাঙ্গা গ্রামের মৃত খলিলুর রহমানের ছোট ছেলে।
লাশের সুরতহাল রিপোর্টকারী থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাইন উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে মঙ্গলবার রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েগিয়ে কিশোরের লাশ করে উদ্ধার সুরতহাল রিপোর্ট এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।