চাঁদপুরে নদী ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের গুণরাজদী এলাকায় ডাকাতিয়া নদীর ভাঙন থেকে মুক্তি পেতে মানবন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকাল সাড়ে ১০টায় ডাকাতিয়া নদীর দর্জিঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় আশপাশ এলাকার প্রচুর মানুষ একত্রিত হয়ে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ডাকাতিয়ার দক্ষিন পাশে দেশ এনার্জি বিদ্যুৎ প্লান্ট অংশে বাঁধ তৈরি করায় উত্তর পাড়ে শহররক্ষা বাঁধের ব্লক সরে যায়। এতে বর্ষা মৌসুমে তীব্র ভাঙন দেখা দিতে পারে। এতে ক্ষতিগ্রস্থ হতে হবে, অন্তত সহ¯্রাধিক পরিবারের ঘরবাড়ি, স্কুল মাদ্রসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
Recent Posts