চাঁদপুরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

 In চাঁদপুর, দেশের ভেতর, হাইমচর উপজেলা

হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচরে পুলিশ ও জেলেদের সাথে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্য মোশারফ হোসনের লাশ ২দিন পর মেঘনা নদীতে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও কোষ্ট গার্ড তল্লাসী করে উদ্ধার করেন । হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের বাবু চর এলাকা থেকে আজ রোববার সকাল ১১ টায় পুলিশ সদস্য মোশারফ হোসেনের লাশ উদ্ধার করেন। পুলিশ সুত্রে জানা যায় হাইমচর চরকোড়ালিয়ায় শুক্রবার রাতে ওয়ারেন্ট ভুক্ত আসামী ধরতে অভিযান চালায়। কিন্তু নদীতে পুলিশ দেখে জাটকা ধরতে আসা অসাধু জেলেরা হামলা চালায় পুলিশের উপর। পুলিশ আতœরক্ষায় ৫রাউন্ড ফাকা গুলি চোড়ে এ সময় পুলিশ সদস্য মোশারফ হোসেন নদীতে পড়ে যায়। মেঘনায় উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ মোশারফ হোসেনের গলিত লাশ উদ্ধার করে ময়না তদেন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়। নিখোজ মোশারফ হোসেন হাইমচর থানায় স্বামী, স্ত্রী দুজনই থানায় কর্মরত ছিলেন। মোশারফ হোসেনের বাড়ী চট্রগ্রামের শীতাকুন্ড উপজেলার বারবকুন্ড এলাকার মিজি বাড়ী।

Recent Posts

Leave a Comment