তিন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত
বিশেষ প্রতিনিধি :-
রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরে সেই তিন বিচারপতি ছুটির আবেদন করেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এ তথ্য জানান হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্টের এ কর্মকর্তা বলেন, তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরবর্তীতে তারা ছুটির প্রার্থনা করেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রকাশিত কজ লিস্টেও (কার্যতালিকায়) নির্ধারিত বেঞ্চে তাদের নাম ছিল না।