স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

 In প্রধান খবর

বিশেষ রিপোর্ট :

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা থেকে মাসুদ জোমাদ্দার (৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার সাঈদখালী খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মাসুদ স্থানীয় মনির জোমাদ্দারের ছেলে ও সাঈদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নিহত স্কুলছাত্র একটি স্লুইস গেইটের ওপর বসে খেলছিল। এ সময় অসতর্কতার কারণে শিশুটি খালের মধ্যে পড়ে যায়। পরে একটি বাদা জালের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।

এদিকে শিশুটির বাবা মনির জোমাদ্দারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই আনছার জোমাদ্দার নামে এক ব্যক্তি তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।

Recent Posts

Leave a Comment