ডেঙ্গু জ্বরে মাদারীপুরের স্বাস্থ্য সহকারীর মৃত্যু

 In দেশের ভেতর, প্রধান খবর

বিশেষ রিপোর্ট :

মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন মাদারীপুরের স্বাস্থ্য সহকারী তপন কুমার মণ্ডল (৩৫)। এ নিয়ে মাদারীপুরে ডেঙ্গু জ্বরে সাতজনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তপন কুমার মণ্ডল মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি এলাকার জদুনাথ মণ্ডলের ছেলে। তিনি মাদারীপুর সদর উপজেলার স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সিভিল সার্জন অফিস ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদরে কর্মরত স্বাস্থ্য সহকারী তপন কুমার মণ্ডল ১৬ দিন আগে সরকারি আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধের জন্য যান। সেখানে কর্তব্যরত অবস্থায় গত ১১ আগস্ট তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। ঈদের ছুটিতে বাড়িতে আসলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার শরীরে প্লাটিলেটের পরিমাণ ৩০ হাজার ছিল। সেখান তার অবস্থার অবনতি হলে ঢাকার বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিউতে থাকার পর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

মাদারীপুর সিভিল সার্জন শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent Posts

Leave a Comment