অপহরণ মামলায় এক জনের যাবজ্জীবন

 In প্রধান খবর

বিশেষ রিপোর্ট :

ফরিদপুরে অপহরণ মামলায় বিপ্লব মাতুব্বর (৩৮) নামে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর কবির আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত বিপ্লব মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের বাসিন্দা।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকার পক্ষের কৌসুলি (পিপি) স্বপন পাল জানান, ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর বিপ্লব একই এলাকার এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে বিপ্লব মাতুব্বরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

অপহরণের পর থেকে এ পর্যন্ত অপহরণকারী বিপ্লব ও অপহৃত ওই গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

Recent Posts

Leave a Comment