বান্ধবীর সহযোগিতায় গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী, গ্রেফতার ৩

 In প্রধান খবর

বিশেষ নিউজ :

রাজধানীর কামরাঙ্গীরচর নবীনগর এলাকায় (১৬) বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর বান্ধবীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন- সজিব, মিন্টু এবং ওই কিশোরীর বান্ধবী।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান জানান, গত শুক্রবার (১১ অক্টোবর) রাতে ধর্ষণের শিকার কিশোরীর বান্ধবী তাকে ডেকে নবীনগর এলাকার একটি ফাঁকা বাসায় নিয়ে যায়। সেখানে সজিব, মিন্টুসহ আরও একজন তাকে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার (১৫ অক্টোবর) ওই কিশোরীর পরিবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা নম্বর ৩২।

এ মামলায় সজিব, মিন্টু এবং ওই কিশোরীর বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি মশিউর।

Recent Posts

Leave a Comment