হরিণা নৌ-ফাঁড়ি পুলিশের অভিযানে ৪ জেলে আটক
চাঁদপুর :
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল ২৫ কেজি ইলিশ মাছসহ ৪ জেলেকে আটক করেছে হরিণা ঘাট নৌ-ফাঁড়ির পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসনাত ও এসআই রাকিবুল ইসলাম। আটককৃত জেলেরা হলো : বহরিয়া এলাকার হারুন দিদার, মাসুদ জমাদার, খলিল জমাদার ও আলমগীর তপাদার। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
জব্দকৃত ২৫ কেজি ইলিশ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আর জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
Recent Posts