বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 In প্রধান খবর

বিশেষ নিউজ :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল খালেক (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার চর বাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খালেক ওই ইউনিয়নের কারামতিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাছ কাটার সময় অসাবধানতাবশত পল্লীবিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন শ্রমিক খালেক। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ঝুলে থাকা তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় চর বাদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent Posts

Leave a Comment