পোশাক শ্রমিকের হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার
বিশেষ নিউজ :
টাঙ্গাইলের মির্জাপুরে কামাল হোসেন (৪০) নামে হাত-মুখ বাঁধা এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রশিদ দেওহাটা বেঙ্গল মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কামাল হোসেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের বাসিন্দা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, কামাল হোসেন ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করতেন। বেলা ১১টার দিকে তিনি তার পরিবারের সঙ্গে সর্বশেষ কথা বলেছেন। মহাসড়কের ওইস্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের হাত-মুখ বাঁধা দেখে মনে হচ্ছে অন্য কোথাও হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।