মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
বিশেষ নিউজ :
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে ইটভাটার স্তুপ করা মাটিচাপা পড়ে সবুজ হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার তিলকপুর এলাকায় মেসার্স আবুল খায়ের ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। সবুজ নওগাঁ সদর উপজেলার ধুপাইপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তিলকপুর এলাকায় মেসার্স আবুল খায়ের ইট ভাটায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে মাটি সরানোর কাজ করছিলেন সবুজ। এ সময় মাটি ধসে পড়লে সবুজ চাপা পড়েন। তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
Recent Posts