যাত্রা শুরু করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

 In ব্যবসা বাণিজ্য

বিজনেস ডেস্ক :

হবিগঞ্জের মাধবপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৯৩তম শাখার যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান বজল আহমেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।

বজল আহমেদ বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মাধবপুর শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শওকত জামিল বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা ও ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য। এ পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

Recent Posts

Leave a Comment