রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ করবে বিএনপি

 In রাজনীতি

বিশেষ নিউজ :

পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার (১৮ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি।

রোববার (১৭ নভেম্বর)  বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, সোমবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ওইদিন সকাল ১০টায় সভা ডাকা হয়।

কিন্তু এই সভার পরিবর্তে মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে রিজভীর ওই বিবৃতিতে জানানো হয়েছে।

Recent Posts

Leave a Comment