ইউপি চেয়ারম্যানের ছেলেকে গলাকেটে হত্যা
বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জ:
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার গাজিরচর ইউনিয়নের বড়গাগুটিয়া গ্রামের বাড়ির পেছন থেকে আবির মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু আবির মিয়া গাজিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল মিয়ার ছেলে।
ইউপি চেয়ারম্যান মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে আমার বড় ভাই নজরুল ইসলামের বাড়ির পেছনে গলাকাটা অবস্থায় ছেলে আবিরের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
Recent Posts