ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প

 In দেশের বাইরে

আন্তজার্তিক ডেস্ক :

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর ৪৫ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় এ ভূমিকম্প হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, মার্কিন ভূতত্ত্ব জরিপের তথ্য মতে, ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪৫ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প আঘাত হানে। তবে, এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ক্লিক করুন, আরো পড়ুন :   ইরান

Recent Posts

Leave a Comment