নরেন্দ্র মোদী পড়ে গেলেন গঙ্গা ঘাটে

 In দেশের বাইরে

আন্তজার্তিক ডেস্ক :

গঙ্গা নদীর পাড়ে একটি প্রকল্প দেখতে গিয়ে হোঁচট খেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (১৪ ডিসেম্বর) কানপুরের গঙ্গা ঘাটে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘাটের সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে পাশে থাকা দেহরক্ষীরা টেনে তোলেন তাকে।

এর আগে, সকালে বহুল প্রত্যাশিত ‘নামামি গঙ্গে প্রকল্প’ দেখতে কানপুর পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে পা পিছলে পড়ে যান এই বিজেপি নেতা।

Recent Posts

Leave a Comment