বাল্যবিয়ের দায়ে বাবা-ছেলের দণ্ড

 In আইন আদালত, জাতীয়, প্রধান খবর

বিশেষ প্রতিনিধি :

কুষ্টিয়া:

কুষ্টিয়ার ভেড়ামারায় জেএসসি পরীক্ষার্থীকে (১৪) বিয়ের দায়ে বর সাইদুরকে (৩০) কারাদণ্ড এবং তার বাবা আব্দুল লতিফকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জুনিয়াদহ এলাকা থেকে বাবা-ছেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ অর্থদণ্ড ও কারাদণ্ড দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ জানান, জুনিয়াদহ এলাকায় ১৪ বছর বয়সী এক জেএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। গিয়ে দেখা যায় বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এসময় বাল্যবিয়ে করার অপরাধে ‘বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭’ অনুযায়ী বর সাইদুর রহমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বরের বাবা আব্দুল লতিফকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

Recent Posts

Leave a Comment