ব্যাংক শাখায় বসাতে হবে ‘ব্যাংকিং বুথ’

 In ব্যবসা বাণিজ্য

ঢাকা:

ব্যাংক ব্যবসার প্রসার, ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং স্বল্পব্যয়ী ব্যাংকিং সেবা আউটলেটের মাধ্যমে অধিকতর আর্থিক সেবার লক্ষ্যে ব্যাংকের ব্যবসাকেন্দ্রের মধ্যে ‘ব্যাংকিং বুথ’ অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (০৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে ব্যাংক ব্যবসার প্রসার, ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং স্বল্পব্যয়ী ব্যাংকিং সেবা আউটলেটের মাধ্যমে অধিকতর আর্থিক সেবার লক্ষ্যে ব্যাংকের ব্যবসা কেন্দ্রের মধ্যে ‘ব্যাংকিং বুথ’ অন্তর্ভুক্ত করতে হবে।

ব্যাংকিং বুথের কর্মপরিধি ও পরিচালন পদ্ধতি বিবেচনায় এবং ব্যাংকিং বুথের কার্যক্রম ও সেবার পরিধি জনসাধারণের কাছে অধিক স্পষ্ট করার লক্ষ্যে ‘ব্যাংকিং বুথ’ নামক ব্যবসাকেন্দ্রগুলো ‘উপশাখা’ নামে পরিগণিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৮ সালের ২৭ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘ব্যাংকিং বুথ’ শব্দগুচ্ছ এবং ‘ব্যাংকিং বুথ’ বোঝাতে ব্যবহার করা সব শব্দ/শব্দগুচ্ছ ‘উপশাখা’ শব্দ দ্বারা প্রতিস্থাপিত হবে।

Recent Posts

Leave a Comment