সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
বিশেষ প্রতিনিধি :
নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় আল মাহতাব হোসেন আরিয়ান (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার-সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরিয়ান ওই ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় ওসমানীয়া নূরানী মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, পড়া শেষে মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল আরিয়ান। পথে ওই সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিহতের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ক্লিক করুন, আরো পড়ুন : সড়ক দুর্ঘটনা নোয়াখালী