কচুয়ায় জেএসসি ও জেডিসিতে পিএসসি ও এবতেদায়ীতে জিপিএ-৫; ৯শ ৯৭ জন

 In কচুয়া উপজেলা, পড়া লেখা, প্রধান খবর

মোঃ রাছেল :

সদ্য প্রকাশিত এবারের কচুয়া উপজেলায় জেএসসি পরীক্ষায় ৫ হাজার ৭শ ২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মেধ্যে কৃতকার্য হয়েছে ৫হাজার ৩শ ৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ২শ ২৫ জন, শতকরা পাশের হার ৯৩.৬৭। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে কচুয়া সরকারী পাইল উচ্চ বিদ্যালয় শীর্ষ স্থান লাভ করেছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।

জেডিসি পরীক্ষায় ২হাজার একশত চুয়ান্ন জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২হাজার সাতাত্তর জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৭জন, পাশের হার ৯৬.৪২।

কচুয়া উপজেলায় পিএসসি পরীক্ষায় ৬হাজার ৭শ ৭৫জন পরীক্ষায় অংশ গ্রহন করে ৬হাজার ৫শ ৫৪জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭শ ২০জন, পাশের হার ৯৬।

অপরদিকে এবতেদায়ী পরীক্ষায় ১হাজার ২শ ৬৬জন অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ১হাজার ২শ ৬০জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। পাশের হার ৯৯.৫২।

Recent Posts

Leave a Comment