রাশিয়ায় ‘জোরে কথা বলায়’ ৫ জনকে গুলি করে হত্যা

 In দেশের বাইরে

আন্তজার্তিক ডেস্ক :

বাড়ির পাশে এসে ‘জোরে কথা বলায়’ রাশিয়ায় এক ব্যক্তি পাঁচজনকে গুলি করে মেরে ফেলেছেন।

রোববার (০৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

রোববার সন্ধ্যার দিকে রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে রাজান অঞ্চলের ইয়েলাতমা গ্রামে এ ঘটনা ঘটে।

করোনা ভাইরাসের কারণে ওই অঞ্চলটি লকডাউন রয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, বাড়ির সামনে একদল লোক সজোরে কথা বলায় প্রথমে অভিযোগ করেন ওই ব্যক্তি, যা এক পর্যায়ে তর্ক-বিতর্কে রূপ নেয়। তখন তিনি শিকার করার বন্দুক দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই চার পুরুষ ও এক নারী নিহত হন।

ইতোমধ্যে ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ক্লিক করুন, আরো পড়ুন :   রাশিয়া

Recent Posts

Leave a Comment