দেশে নতুন আক্রান্ত ৯৩০জন; মৃত্যু ১৬
বিশাল দাস:
গত ২৪ ঘন্টায় দেশের নতুন করো আরো ৯৩০জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬হাজার ৭শ বিরাশি জনের নমুনা পরিক্ষা করে ৯৩০জনের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ১৬জন এবং সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ২৩৫জন।
১৬মে দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে এপর্যন্ত মোট ১লাখ ৭৮হাজার ৭শ ৬৫জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২০হাজার ৯শ পঁচানব্বই জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১৪জনের, সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন মোট ৪হাজার ১শ ১৭জন।
Recent Posts