বঙ্গবন্ধুর খুনি নুরকে ফেরতে কানাডার কাছে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর;

 In জাতীয়

বিশেষ প্রতিনিধি :

ঢাকা:

কানাডায় অবস্থানরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কানাডা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার (১৩ মে) কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফিলিপ চ্যাম্পেইনের সঙ্গে টেলিফোন আলাপের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ অনুরোধ জানান।

মন্ত্রণালয় জানায়, কানাডায় অবস্থানরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কানাডা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বুধবার রাতে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনি নুর চৌধুরীর দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করতে পারলে তা হবে এদেশের জনগণের জন্য বড় প্রাপ্তি।

টেলিফোন আলাপের বিষয়ে ফিলিপ চ্যাম্পেইন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পণ্য সরবরাহ চেইন ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আলাপ করেছি করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা নিয়ে।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকার কানাডিয়ান হাইকমিশন বৃহস্পতিবার (১৪ মে) জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, মানুষে মানুষে যোগাযোগ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন।

Recent Posts

Leave a Comment