চাঁদপুর টুরিস্ট ক্লাবের ৩য় ধাপে খাদ্য সহায়তা;
বিশাল :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব লকডাউন। চাঁদপুরেও লকডাউন কার্যক্রম অব্যাহত রেখেছেন জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে তৎপর আছে। আর এমন পরিস্থিতিতে খাদ্যের অভাব পড়ছে অনেক হতদরিদ্র ও দিনমজুর পরিবারে। অবশ্যই সরকার দেশের সকল পর্যায়ের মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে। এই সংকটময় মুর্হুতে দিনমজুর ও হতদরিদ পরিবারকে সরকারের পাশা-পাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অসহায়দের সহযোগীতা করছে। চাঁদপুর টুরিস্ট ক্লাব তাদের সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তায় ৩য় ধাপে খাদ্য সহায়তা কার্যক্রম সম্পন্ন করেছেন।তারা এ পর্যন্ত মোট ১শ ২০ হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
১০মে রবিবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘড় চেয়ারম্যান ঘাট এলাকায় হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদাণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল : ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি লবন, ১ কেজি সয়াবিন তেল ও ১টি সাবান।
এসময় উপস্থিত ছিলেন, এডমিন প্যানেলের হাসান আলী শেখ, হাবিবুর রহমান টিটু, ইসরাত জাহান আলো, ফারজানা আক্তার, আব্দুল্লাহ আল নোমান, নাঈমা খান, ফারজানা রহমান, রুম্পা, খাদিজাতুল ইসলাম তুলি, ইরফান সবুজ, আব্দুল্লাহ আল নোমান সহ আরো অনেকে।
ক্লাবের এডমিন হাবিবুর রহমান টিটু জানান, আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে ও সদস্যদের সহায়তায় ১শ ২০টি হতদরিদ্র ও দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তা করতে পেরেছি। যারা আমাদের মানবিকতার এই প্রচেস্টাকে সাফল্য করতে সহযোগীতা করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৫শে রমজান ৫০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণ করব।