হাজীগঞ্জে করোনা উপসর্গে নারীর মৃত্যু
হাজীগঞ্জ সংবাদদাতা:
হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রহিমা বেগম (৬০) মারা গেছেন। তিনি পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামে ১০নং ওয়ার্ডের নাছির মেম্বার বাড়ির বাসিন্দা। এর আগে তিনি মতলব আইসিডিডিআরবি হাসপাতালে কলেরার চিকিৎসা নিয়েছেন। রোববার রাতে চিকিৎসা শেষে বাড়ি এসে তিনি মারা যান। তবে করোনার উপসর্গ থাকায় রহিমার নমুনা সংগ্রহ করা হয়েছে।
রহিমা বেগমের মেয়ে মায়া বেগম জানান, গত তার মা বোনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারী গ্রাম থেকে রোববার বাড়িতে আসেন। একইদিন তার বমি দেখা দিলে দুপুরে মতলব কলেরা হাসপাতালে নিয়ে ভর্তি করি। করোনা উপসর্গ থাকায় কর্মরত ডাক্তার তাকে চাঁদপুর জেনারেল হাসপাতাল নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে রিলিজ করে দেন। পরে সেখান থেকে চাঁদপুর নেয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন হাজীগঞ্জ থানার সঙ্গীয় ফোর্স নিয়ে মৃত রহিমা বেগমের বাড়ি গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলেন। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে টিম গিয়ে নমুনা সংগ্রহ করে। সোমবার সকালে রহিমাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে এখানে আসার পর আমি আইসিডিডিআরবি হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলি। তারা আমাকে জানিয়েছেন, ওই নারীর করোনা উপসর্গ থাকায় আমরা তাকে এখান থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠাই।