নথি থেকে জানা যায়, গত ১৮ নভেম্বর ভোরে সোনারগাঁও হোটেলের মোড়ের সামনে মোটরসাইকেলে আসা এক ডিম ব্যবসায়ী বছিরের কাছ থেকে কনস্টেবল লতিফুজ্জামান ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেন। এসময় লতিফকে জাপটে ধরে ফেলেন ডিম ব্যবসায়ী বাছির এবং মোটরসাইকেলে থাকা আরেকজন তখন পালিয়ে যান।
পরে কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামানকে জনগণের সহযোহিতায় তুলে দেওয়া হয়। ঘটনার পরে শনিবার শাহবাগ থানায় ডিম বিক্রেতা আব্দুল বাছির কনস্টেবলের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন।
মামলার পর লতিফুজ্জামানকে বরখাস্ত করেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগ।