মুশফিকের ইনজুরিতে কপাল খুলতে যাচ্ছে নুরুল হাসান সোহানের। নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতেই এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে বলায় যায়।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাট করছিলেন মুশফিকুর রহীম। কিন্তু ম্যাচের ৩৮তম ওভারে সিঙ্গেল নিতে যেয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। শেষ পর্যন্ত চেষ্ঠা করেও আর খেলতে পারেননি তিনি। বাধ্য হয়েই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান সাজঘরে।
বুধবার স্ক্যান করার কথা ছিল মুশফিকের। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি তার। এ নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘স্ক্যান না করলেও ‘হ্যামস্ট্রিং টিয়ার’ বোঝা যাচ্ছে। স্ক্যানের পর জানা যাবে বিস্তারিত।
