অপেক্ষা বাড়ল তামিমের

 In খেলাধুলা
তামিম ইকবালের ইংল্যান্ড যেতে দেরি হচ্ছিল ভিসা না পাওয়ার কারণে। বৃহস্পতিবার ভিসা হাতে পেয়েছিলেন, বিসিবি থেকেও পেয়ে যান অনাপত্তিপত্র।

শুক্রবার সকালে তার ইংল্যান্ডের বিমান ধরার কথা ছিল। কিন্তু পারেননি তামিম। ফ্লাইট বিলম্ব হওয়ায় আরও একদিন অপেক্ষা বাড়ল তার।

শনিবার সকাল ৮টায় এমিরেটসের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্স ঈগলসের হয়ে ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টে খেলবেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার কোনো ঝামেলা নেই।

সব ঠিক থাকলে রোববার কেন্টের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাকে। সেখানে তার নয়টি ম্যাচ খেলার কথা রয়েছে। তামিমের ফেরার সম্ভাব্য তারিখ ১ আগস্ট।

Recent Posts

Leave a Comment